ইউএনজিএ’র ফাঁকে ইউনূস-বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক চূড়ান্ত
জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকা ও নিউইয়র্ক সূত্রের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক ওয়াশিংটনের খবরে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে ইউনূস-বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা ঢাকা ছাড়বেন ড. ইউনূস।
এদিকে গত ২১ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ডা. ইউনুস নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়াও ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার।
সাংবদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না। কারণ দুই নেতার সময়সূচি ওভারল্যাপ হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে