ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেসকো
ইফতারকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।
বুধবার (৬ ডিসেম্বর) আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণবিষয়ক-২০০৩ কনভেনশন চলার সময় এ স্বীকৃতি দেওয়া হয়। ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিতে যৌথভাবে ইউনেসকোতে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।
সংস্থাটি বলছে, ‘ইফতার যাকে ইফতারিও বলা হয়, এটি মুসলমানরা রমজান মাসে সূর্যাস্তের পরে পালন করে। সমস্ত ধর্মীয় ও আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পরে ইফতার করা হয়। পরিবার ও সম্প্রদায়ের বন্ধন জোরদার করে ইফতার। এ ছাড়া সহায়তা, সংহতি ও সামাজিক বিনিময় প্রচারের সঙ্গে যুক্ত এটি।’
বেশ কয়েকটি মুসলিম দেশে খেজুর খেয়ে ইফতার করার প্রথা রয়েছে। এ ছাড়া দেশ ও সম্প্রদায় ভেদে ইফতারের আইটেম ভিন্ন।
ইউনেসকো বলছে, ‘ইফতারের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের দায়িত্ব প্রায়শ দেওয়া হয় পরিবারের শিশু ও যুবকদের মধ্যে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে