অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ
সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অনুমোদন ছাড়া পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন ছাড়া শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনা করছে, যা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে।
অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে বিধিমালা অনুযায়ী অনুমোদনের জন্য ইউজিসিতে আবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই সময় পর্যন্ত এসব প্রতিষ্ঠানের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
ইউজিসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে