Views Bangladesh Logo

বাংলাদেশে ‘বিশ্বাসযোগ্য’ নির্বাচনের আহ্বান জাতিসংঘের

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ বাংলাদেশে ‘একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ আয়োজনের আহ্বান জানিয়েছে। সোমবার (২০ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সম্প্রতি বাংলাদেশে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যও প্রত্যাখ্যান করেছে সরকার।

প্রশ্নে বলা হয়, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে (জাতিসংঘ) মহাসচিব কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। সরকার কি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে?’ উত্তরে ডুজারিক ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের ওপর জোর দেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনে জন্য সব অংশীজন, সরকার, রাজনৈতিক দলগুলো যা যা করতে পারেন, আমরা তা করার জন্য আহ্বান চালিয়ে যাবো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ