মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ অনুসন্ধান দল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল ঢাকায় পৌঁছেছে।
তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকা পৌঁছায়। প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে।
প্রতিনিধি দলটি আজ বৃহস্পতিবার সকালেই যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক করার কথা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন।
প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দল। এ সময় ঢাকায় এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে।

মতামত দিন