Views Bangladesh Logo

ইসরায়েলে প্রবেশে জাতিসংঘ মহাসচিবকে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিন্দা না জানানোয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত ব্যক্তি)’ হিসেবে ঘোষণা করেছে দেশটি। সেই সঙ্গে ইসরায়েলে প্রবেশের ক্ষেত্রে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইসরায়েলের ওপর ইরানের নৃশংস হামলার দ্ব্যর্থহীন নিন্দা করতে না পারার কেউই ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক এবং খুনিদের সমর্থন করেন।’

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার নিন্দা জানান এবং যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যেকোনো মূল্যে লেবাননে সর্বাত্মক যুদ্ধ এড়াতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইসরায়েল-লেবানন সংঘাতের তীব্রতা নিয়ে গুতেরেস অত্যন্ত উদ্বিগ্ন।

উল্লেখ্য, মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান। এর আগের দিন (সোমবার) লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এর পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায় তারা। হামলায় এক দিনেই লেবাননে ৯৫ জন নিহত হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ