Views Bangladesh Logo

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক।

রোববার (৭ জুন) বিমানবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, সার্বিক উন্নয়ন অগ্রগতি, শান্তিরক্ষা কার্যক্রম এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ