জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে বিশ্বব্যবস্থায় এটি অপরিহার্য এবং এর বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে।
তিনি বলেন, আস্থা দাবি করে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। এ জন্য সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় আরও বেশি মানুষের কণ্ঠ যুক্ত করার আহ্বান জানান তিনি। শিল্প খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি থেকে শুরু করে তরুণ পরিবর্তনকর্মীদেরও এসব আলোচনায় অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।
তার মতে, এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
মতামত দিন