বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় তাদের তিন বছরের মানবাধিকার মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। শুক্রবার এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন সেই ১৬টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হলো, যেখানে জাতিসংঘ মানবাধিকার পরিষদ পূর্ণাঙ্গ ম্যান্ডেটপ্রাপ্ত দেশীয় কার্যালয় পরিচালনা করে। এ তালিকায় আরও রয়েছে: বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন এবং সিরিয়া।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, এই কার্যালয়গুলোর প্রধান উদ্দেশ্য হলো স্বাগতিক দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মানবাধিকার পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা।
বাংলাদেশে শুরু হওয়া এই মিশনের আওতায় নিয়মিতভাবে সরকার, নাগরিক সমাজ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিবর্গ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে পরামর্শ করা হবে। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও প্রদান করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে