বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুর্নব্যক্ত করেছে জাতিসংঘ
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। ৮ ডিসেম্বর (শুক্রবার) সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এদিকে নভেম্বরে বাংলাদেশের পক্ষ থেকে চিঠির মাধ্যমে জাতিসংঘকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তবে বিরোধীদল বিক্ষোভের নামে যেভাবে সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করছে এবং মানুষ পুড়িয়ে মারছে তা সহ্য করবে না।
বাংলাদেশের চিঠির বিষয় উল্লেখ করে স্টিফেন ডুজারিক বলেন, “আমি চিঠিটি দেখিনি। তবে বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে আমাদের আহ্বান ইতোমধ্যেই বিস্তৃতভাবে জানিয়েছি।”
গত ১৯ নভেম্বর জাতিসংঘের কাছে লেখা চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা অযৌক্তিক এবং স্বার্থান্বেষীমহলের রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছি। আমরা আশা করি বাংলাদেশ যেন তার উন্নয়নের গতিপথে অবিচল থাকতে পারে সেজন্য জাতিসংঘ এবং এর অঙ্গ-সংগঠন এ বিষয়ে গঠনমূলক এবং সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।”
চিঠিটি গত ২০ নভেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে