Views Bangladesh Logo

দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রা‌তে হাইকমিশনার তুর্ক ঢাকায় পৌঁছা‌লে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জা‌তিসংঘ অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ভলকার তুর্কের দুই দি‌নের ঢাকা সফ‌রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পা‌বে।

তারা আরও জানান, এছাড়া তুর্ক এই সফরে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়েও আলোচনা হবে।

এদিকে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ৫ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর জাতিসংঘের মানবাধিকার প্রধানের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে মানবাধিকার, নিরাপত্তা এবং নির্বাচন ইস্যু গুরুত্ব পাবে।

এর আগে সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার তুর্ক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ