Views Bangladesh Logo

রোহিঙ্গা বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে ২০২৫ সালে উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আহ্বানের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা তিনি গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চপর্যায়ে তুলে ধরেছিলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের শর্ত তৈরি করা আমাদের এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি ওআইসি এবং ইইউ একত্রে উত্থাপন করে, যা ১০৬টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালে যত দ্রুত সম্ভব একটি সর্বপক্ষীয় উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে একটি সুনির্দিষ্ট, সময়সীমাবদ্ধ ও টেকসই পরিকল্পনা প্রস্তাব করা হবে।

এই পরিকল্পনার মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ