বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আন্তোনিও গুতেরেস
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেন তিনি।
আলোচনায় বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যুও উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান তেল সংকট এবং এর ফলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়া অসম প্রভাবের বিষয়টি তুলে ধরেন।
এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণটি সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাসচিব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে