Views Bangladesh Logo

ঢাকায় রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় রাজনৈতিক নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক শুরু হয়। নেতারা নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই সেখানে পৌঁছান।

বৈঠকে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) গুতেরেস ঢাকায় পৌঁছান। শুক্রবার (১৫ মার্চ) তিনি কক্সবাজারে যান এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ