Views Bangladesh Logo

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন উম্মে মারুফা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উম্মে মারুফাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি দ্বিপক্ষীয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ