রুশ পাওয়ার সাবস্টেশনে ইউক্রেনের ড্রোন হামলা: গভর্নর
সীমান্তের কাছে রাশিয়ান গ্রামের একটি সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যয়। আঞ্চলিক গভর্নর এ কথা বলেছেন।
কুরস্কের আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়েট
মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বলেন, শুক্রবার
সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের (১৬ মাইল) কম দূরে বেলায়াতে ইউক্রেনীয় ড্রোন একটি সাবস্টেশনে
দুটি বিস্ফোরক ডিভাইস ফেলেছে।
তিনি আরও বলেন, ‘একটি ট্রান্সফরমারে আগুন
লেগেছে। পাঁচটি বসতি এবং একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার
সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে।’
গভর্নর
বলেন, ‘হামলার পরপরই বিদ্যুৎ পুনরুদ্ধার করা
হবে।’
এর আগে রাশিয়া বলেছিল, তারা প্রতিবেশী
বেলগোরোড অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথম ড্রোনটি বৃহস্পতিবার বিকেল ৫টা (১৪০০ জিএমটি ) নাগাদ ভূপাতিত করা হয়। প্রায় চার ঘন্টা পর দ্বিতীয় ড্রোন নামানো হয়।
মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘ডিউটিতে
থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় মানববিহীন বিমানটি ধ্বংস
করেছে।’
বেলগোরোড এবং কুরস্ক মস্কোর দক্ষিণে পূর্ব ইউক্রেন সীমান্তে অবস্থিত।
সূত্র: রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে