Views Bangladesh Logo

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ কথা জানান।

সারাহ কুক বলেন, ‘আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আমরা আগ্রহী। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক।’

সাক্ষাৎকালে সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক ও শাসন বিষয়ক দলের প্রধান টিমোথি ডাকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ