Views Bangladesh Logo

অভিবাসন ঠেকাতে কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্য

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিবাসন ঠেকাতে ভিসা নীতি আরও কঠোর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। সোমবার এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পাঁচ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন।

এদিকে গত মাসে যুক্তরাজ্য সরকারের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে দেশটিতে ৭ লাখ ৪৫ হাজার মানুষ অভিবাসিত হয়েছেন। যা যুক্তরাজ্যের অভিবাসন ইতিহাসে সর্বোচ্চ।

এ বিশাল সংখ্যক অভিবাসিতের সংখ্যা প্রকাশ পেলে কনজারভেটিভ এমপিরা তখন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তার সরকারকে নেট মাইগ্রেশন কমিয়ে আনতে চাপ প্রয়োগ করেন।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নতুন এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।

এদিকে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অভিবাসী দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধি। আগে যেখানে তাদের ন্যূনতম বেতন ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড, এখন সেটি বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এই বেতন বৃদ্ধির ফলে গত বছর যে তিন লাখ নতুন অভিবাসী যুক্তরাজ্যে যাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা আর সেখানে যেতে পারবেন না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি।

এছাড়াও নতুন এই পরিকল্পনায় পারিবারিক ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়ের পরিমাণও বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে যেতে হলে আবেদনকারীর ন্যূনতম আয় থাকতে হবে ৩৮ হাজার ৭০০ পাউন্ড।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ