বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশন এই তথ্য জানায়।
ভিসা ইস্যুর পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক। ভ্রমণের আগে এই তথ্য যাচাই করা প্রয়োজন। সব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে যাত্রা করা যাবে। উল্লেখ্য, UKVI সেবা পেতে কোনো খরচ নেওয়া হবে না।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: [www.gov.uk/eVisa]
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে