Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শেষে নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা—এসব খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে লন্ডন।

যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র বলেন, “আমরা আশা করছি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।”

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচনকে স্বাগত জানায় যুক্তরাজ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সুস্পষ্ট ফলাফল আসাকে ইতিবাচক হিসেবে দেখছে তারা।

ব্রিটিশ সরকারের ওই কর্মকর্তা আরও বলেন, “এটি বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর দলকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানায় দেশটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) এক বার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, “অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা—এই যৌথ খাতগুলোতে আমরা একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ