Views Bangladesh Logo

যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বৃদ্ধি

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্য হোম অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে দেশের সব ধরনের ভিসা ফি ও নাগরিকত্ব আবেদন ফি বৃদ্ধি পাবে।

নতুন হার অনুযায়ী ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ৬ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১৩৫ পাউন্ড, ২ বছর পর্যন্ত ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর পর্যন্ত ভিজিট ভিসা ৫৫ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১,১২৮ পাউন্ড হবে।

একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ২৩৪ পাউন্ড এবং একই হারে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা ফি বাড়বে। বিমানবন্দরে ট্রানজিট ভিসা ২.৫ পাউন্ড ও স্থল সীমান্তের ট্রানজিট ভিসা ৪.৫ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বৃদ্ধি পাবে। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি ১৯৭ পাউন্ড বৃদ্ধি পাবে।

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে ৩ বছরের জন্য ফি ২০ পাউন্ড ও তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাবে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি ২১ পাউন্ড বাড়ছে।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫৫৮ পাউন্ড হবে। যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে। এছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ