Views Bangladesh Logo

রোহিঙ্গাদের শরণার্থীদের সহায়তায় আরও ৪৫ লাখ পাউন্ড ঘোষণা যুক্তরাজ্যের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল বাড়িয়েছে যুক্তরাজ্য। অত্যাবশ্যক মানবিক সেবার জন্য অতিরিক্ত ৪৫ লাখ পাউন্ড প্রদান করেছে দেশটি।
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক সম্মেলনে এই অর্থায়নের ঘোষণা দেন।
ট্রেভেলিয়ান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যান-ম্যারি ট্রেভেলিয়ান বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত। রোহিঙ্গারা যতক্ষণ না নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরতে পারে, আমরা চলমান মানবিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আমরা বাংলাদেশে শরণার্থীদের সুরক্ষা পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং ক্লিন এনার্জির জন্য আরও ৪ দশমিক ৫ মিলিয়ন (৪৫ লাখ) পাউন্ড সহায়তা ঘোষণা করছি।
তিনি বলেন, ইউএনএইচসিআর’র আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের টেকসই সমাধান এবং তাদের স্বাগতিক দেশগুলোর প্রতি সমর্থন নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ