Views Bangladesh Logo

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ডিনসহ মোট ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জুলফিকার রহমান জানান, বর্তমান পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউআইইউর সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ