Views Bangladesh Logo

অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চাইলেন ইউজিসি চেয়ারম্যান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–এর (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন


সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


অব্যাহতির আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে ওই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।


আবেদনে তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক।


এছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এর আগে ২০০২ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ