Views Bangladesh Logo

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

 VB  Desk

ভিবি ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসকরা দেশটির ৫৪তম জাতীয় দিবস—ঈদ আল ইত্তিহাদ—উপলক্ষে ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন।

বুধবার ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ঈদ আল ইত্তিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে এই ক্ষমা ঘোষণা করা হয়। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করা হয়েছে।

প্রতি বছরই সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ঈদ ও জাতীয় দিবসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উপলক্ষে দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন। এর উদ্দেশ্য হলো ক্ষমাশীলতা, সামাজিক পুনঃঅন্তর্ভুক্তি এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।

কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ক্ষমা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। এতে তারা নতুন করে জীবন গড়ার সুযোগ পাচ্ছেন এবং নিজেদের পরিবার ও সমাজে ফিরে যেতে পারছেন।

এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার প্রতিফলন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস ‘ঈদ আল ইত্তিহাদ’ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালে এক পতাকার নিচে আমিরাতগুলোর ঐতিহাসিক একীকরণের স্মরণে এ দিবসটি উদ্‌যাপন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ