Views Bangladesh Logo

খুলনায় নামাজ চলাকালে মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত ২

খুলনায় ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫) নামের দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। লোকমান হাকিমের মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলা ও ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ