Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নরসিংদীর শিবপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের পুরাণপাড়া এলাকার স্বাধীন (১৯) এবং হাজিপুর গ্রামের নাফিজ। তারা দুজনই শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সকালে তাদের এইচএসসি পরীক্ষার মার্কেটিং বিষয়ের পরীক্ষা ছিল। শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।

ফেরার পথে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, মরদেহ দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ