Views Bangladesh Logo

চট্টগ্রামে ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

দুর্ঘটনার কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ