সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি
সেনা সদর সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আদেশ জারি করেছে।
১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টিলারি ডিপার্টমেন্টের জিওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে