Views Bangladesh Logo

পদ্মায় ফেরিডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিডুবির ঘটনায় প্রতিটিতে ৫ সদস্য নিয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আক্তার একটি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) একটি কমিটি গঠন করেন।

উভয় কমিটিকে ৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বাল্কহেডের ধাক্কায় পিকআপ ও কাভার্ডভ্যান নিয়ে 'রজনীগন্ধা' নামের ফেরিটি সকাল ৮টা ১৬ মিনিটের দিকে নদীতে ডুবে যায়।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২০ জনকে নদী থেকে উদ্ধার করে।

তবে এখনো নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির (৩৯)।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ