Views Bangladesh Logo

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রফিকুল ইসলাম (৫৪) ও আব্দুর রহিম (৬০)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি মো. রফিকুল ইসলাম। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পত্রনবিশ গ্রামে। তার বাবার নাম মো. রজব আলী। উলিপুর থানার একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

অন্যদিকে, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান সাজাপ্রাপ্ত বন্দি আব্দুর রহিম। এর আগে গত ৩ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

আব্দুর রহিমের বাড়ি ঢাকার শ্যামপুরের গেন্ডারিয়ায়। তার বাবার নাম মৃত আব্দুর করিম। অস্ত্র মামলায় তিনি সাত বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে বৃষ্টি বেগম।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ