Views Bangladesh Logo

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চক নাওডুবি গ্রামের মাহিম মাতুব্বর (২২) ও রফিজুল মাতুব্বর (২২)। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মাহিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রফিজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের পেছনে মোটরসাইকেলটি চলছিল। মাশাউজান এলাকায় মোটরসাইকেলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান চলে এলে চালক হঠাৎ ব্রেক করেন। এতে দুই আরোহী সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা বাসটি তাদের চাপা দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ