রামুতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুজনেই ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় হঠাৎ করে রেললাইনে উঠে পড়ায় কক্সবাজারগামী ট্রেনটির সামনে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।
রামু থানার এএস আই বিপ্লব চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইউপি সদস্যসহ এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোনো রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। এর ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
এজন্য তাদের মতে, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে