Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী এবং বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ সহকারী পদে থাকাকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ