Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুই সিলেটের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া পরীক্ষায় ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৫৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৪১ হাজার ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ে দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ