ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এই দুই মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩২ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৭ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৭৬ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন