ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯০ জন ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসেবে বরিশালে সর্বোচ্চ ৪৮ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৭ জন, ময়মনসিংহে ৬ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ১৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৭৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মতামত দিন