Views Bangladesh Logo

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৬

সিলেট বিভাগে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো– মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আবুল কালামের ৫ মাস বয়সী ছেলে আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আবুল হোসেনের ৮ মাস বয়সী মেয়ে রাফা আক্তার।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি রোগীরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ