Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৯

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগে নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হলো।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং হামের উপসর্গ বা সন্দেহজনক কারণে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে এবং সন্দেহভাজন হিসেবে আরও ১৪ হাজার ৩৮৫ জন আক্রান্ত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৮ জনে। এর পরেই থাকা রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এসব অঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ