Views Bangladesh Logo

শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

পথ নিয়েছেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আরও দুই উপদেষ্টা।

শপথ নেয়া উপদেষ্টারা হলেন-সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (১০ অগাষ্ট) বঙ্গভবনের দরবার হলে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন শপথ নেন। রাজধানীর বাইরে থাকায় এখনো শপথ নিতে পারেননি আরেক উপদেষ্টা নৌবাহিনীর কমান্ডো এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম (বীরপ্রতীক)।

তবে সদ্য শপথ নেয়া উপদেষ্টাদের পোর্টফোলিও পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ