গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ ২ জন অটোরিকশা যাত্রী নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমি পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জাহেদুল ইসলাম এবং ১৯ দিনের একটি শিশু মারা যায়। আহতদের বর্তমানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে