Views Bangladesh Logo

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুই অটো রিকশা আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস শুক্কুর (৪০)। তাদের মধ্যে তাহের ব্যাটারি চালিত অটো রিকশার যাত্রী ও শুক্কুর চালক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রেলপথে বিক্ষোভ করলে মাঝপথে আটকে যায় দুইটি ট্রেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে বলেন, একটি অটো রিকশা রেল লাইনে উঠে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়। পরে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখালে পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়িয়ে দেন বলে জানান ওসি।

এদিকে স্থানীয় লোকজনের বিক্ষোভের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ও ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বিলম্ব হয়েছে বলে জানান দোহাজারি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাফর আলম।
তিনি বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হওয়ার পর স্থানীয়দের বিক্ষোভের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুই ঘন্টা ১০ মিনিট ও ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস এক ঘন্টা ১৫ মিনিট বিলম্ব করেছে।

প্রবাল এক্সপ্রেস ট্রেনটি বেলা দুইটা ৮ মিনিটে দোহাজারি স্টেশন অতিক্রম করার কথা থাকলেও সেটি চারটা ১০ মিনিটে ও কক্সবাজার এক্সপ্রেস তিনটা ৩০ মিনিটের স্থলে ৪টা ৪৫ মিনিটে দোহাজারি স্টেশন অতিক্রম করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ