Views Bangladesh Logo

চাঁদপুরে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজি চালক কবির মাল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিতে ধাক্কা খায়। ধাক্কায় সিএনজিটি ছিটকে গিয়ে একটি পিকআপের সামনে পড়ে। এ সময় সিএনজির চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে চারজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক কবির মালকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলীর মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ