মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব সংবাদমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে