ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ ইউনিয়নের বলগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান চা দোকানি শান্তি রায় (৪৫) এবং একই গ্রামের বাসিন্দা সোহি চন্দ্র (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত হন সেলুন চন্দ্র (৫৫) ও তেপ্রা চন্দ্র (৬০)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।
মতামত দিন