কুষ্টিয়ায় বাস চাপায় সড়কে ঝরল ২ প্রাণ
কুষ্টিয়ায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নয়ন ইসলাম ও রনি ইসলাম। গুরুতর আহত হয়েছেন মিজানুর রহমান। তারা সবাই সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা।
এসআই জয়দেব জানান, হতাহতরা কুষ্টিয়া শহরের কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে চাকরি করতেন। সকালে দূর্বাচারা থেকে এক মোটরসাইকেলে করে কর্মস্থল আসছিলেন তারা। বটতৈল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মিজানুরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে