ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার রহমান শান্ত (৩১) এবং টোটন হোসেন (৩৫) নিহত হয়েছেন।
ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার রহমান শান্ত (৩১) এবং টোটন হোসেন (৩৫) নিহত হয়েছেন।নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের শাহীন রহমানের ছেলে, আর টোটন হোসেন ছিলেন ব্যাপারীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান। পরে গুরুতর আহত টোটন হোসেনকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানিয়েছেন, টোটন হোসেনের অবস্থা সংকটাপন্ন ছিল, তাই মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে