বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুইজন মারা গেছেন। বুধবার (২৫ মার্চ) ভোররাতে লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তারা দুজনই পেশায় শ্রমিক ছিলেন এবং তরমুজ পরিবহনের কাজে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙাবালী থেকে তরমুজবাহী ট্রলারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘এমভি আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক বের হতে না পারায় তাদের মৃত্যু হয়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
নৌ-পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে