Views Bangladesh Logo

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

য়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশাল-মধুপুর সড়কের উপজেলার বীররামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত একজনের নাম অনুফা বেগম। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ত্রিশাল হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে উপজেলার বীরামপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার দুই যাত্রী। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি মনসুর আহমেদ বলেন, স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ