Views Bangladesh Logo

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাসচালকসহ দুজনের, আহত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাসচালকসহ দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ওসি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসচালকসহ দুজন। গুরুতর আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ছাড়া স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ